ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারকে ১১ দলীয় জোটের হুঁশিয়ারি

শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আগামীকাল রবিবারের মধ্যে আহ্বান না করা হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। জোটটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন না ডাকা হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, সংবিধান সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সরকার আন্তরিকতা দেখাচ্ছে না। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অনীহা স্পষ্ট বলে দাবি করেন তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে ১১ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে।

তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়ে সংসদের পরিবেশকে কলুষিত করা হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলীয় জোটের এই নেতা বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশা করেছিল। কিন্তু সাম্প্রতিক নির্বাচনে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে তাদের অভিযোগ।

বৈঠকে জোটের নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংবিধান সংস্কার প্রসঙ্গে করণীয় নিয়েও আলোচনা করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারকে ১১ দলীয় জোটের হুঁশিয়ারি

প্রকাশের সময়ঃ ০৩:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬