ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গণপরিবহনে উঠছে তেলের রেশনিং, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী এ কথা জানান।

জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের জন্য চালু থাকা তেলের রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দূরপাল্লা ও গণপরিবহনের জন্য আর তেলের রেশনিং সীমা থাকবে না এবং এসব যানবাহন পর্যাপ্ত জ্বালানি পাবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শনিবার রাত থেকেই গণপরিবহন ও দূরপাল্লার বাসে তেল সরবরাহের ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা থাকছে না। ফলে বাসসহ গণপরিবহনের যানবাহনগুলো প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে তেল সরবরাহে সীমা নির্ধারণ করে দেয়।

সেই নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার তেল দেওয়া হচ্ছিল। এছাড়া পিকআপ বা স্থানীয় বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার ডিজেল এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ট্রাকের জন্য প্রতিদিন ২০০ থেকে ২২০ লিটার তেল নেওয়ার সীমা নির্ধারণ ছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে। যদিও ব্যক্তিগত যানবাহনের জন্য তেল সরবরাহে কোনো নতুন নির্দেশনা এখনো দেওয়া হয়নি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গণপরিবহনে উঠছে তেলের রেশনিং, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস

প্রকাশের সময়ঃ ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬