
দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ বা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হলো। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান সিরিন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. কুদরতুজ্জামান বোকুল, রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লায় মো. ইউসুফ মোল্লা।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং প্রজ্ঞাপনে উল্লেখিত ভাতা প্রাপ্য হবেন।
নিজস্ব প্রতিবেদক 






















