ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

উন্নত চিকিৎসায় আজ সিঙ্গাপুর নেওয়া হতে পারে মির্জা আব্বাসকে

মির্জা আব্বাস- ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার (১৬ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হতে পারে। এয়ার অ্যাম্বুলেন্সে করে বেলা ১১টার দিকে তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এসময় তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস সঙ্গে থাকবেন।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

গতকাল শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, সর্বশেষ সিটি স্ক্যানের প্রতিবেদন আশাব্যঞ্জক এসেছে।

জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দুই দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর অন্তত ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।

এদিকে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখেন। এছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

উন্নত চিকিৎসায় আজ সিঙ্গাপুর নেওয়া হতে পারে মির্জা আব্বাসকে

প্রকাশের সময়ঃ ০১:৩৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬