ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

নবাবগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৭ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান।

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছনের নিরিবিলি এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এক প্রেস নোটের মাধ্যমে   বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি (প্রবেশন) মো. জিয়াউর রহমান এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন আকন্দ। তাঁদের সঙ্গে ছিলেন উপপরিদর্শক (নিরস্ত্র) গৌরাঙ্গ মোহন রায় এবং থানা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, সন্ধ্যার পর কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারের পেছনের অংশে একদল ব্যক্তি মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোট ৭ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করে।

আটকদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারকাজ শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ ও নির্জন স্থানগুলোতে মাদকসেবীদের আড্ডা রোধে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। মাদক সেবন, বহন ও বিক্রির সঙ্গে জড়িত কেউই আইনের আওতার বাইরে থাকবে না। সাধারণ মানুষ মাদকসংক্রান্ত কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

নবাবগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের সময়ঃ ০১:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬