ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

উত্তরায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২৯১ Time View

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আজমপুর ও বিমানবন্দর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

শ্রমিকদের অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা। যানজটে আটকে থাকা অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবেল হক জানান, বুধবার সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে তাঁরা বিমানবন্দরের দিকে সরে গেলে ওই এলাকার সড়কেও যান চলাচল ব্যাহত হয়।

উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) শাহজাহান হোসেন জানান, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন।

অন্যদিকে, উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা একযোগে সড়ক অবরোধ করেন। পরে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

উত্তরায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

প্রকাশের সময়ঃ ০১:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬