ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

গোমস্তাপুরে আম বাগান থেকে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হেরোইনসহ গ্রেফতার হওয়া মাদক কারবারি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয় চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকার একটি আম বাগানের পশ্চিম পাশে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জেনারুল শেখের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত বুধবার (১৪ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে এই অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে স্থানীয় মাইনুল সরদারের আম বাগানের পশ্চিম পাশ থেকে গ্রেফতার করা হয় মো. নাজমুল হক (৪০) নামের এক ব্যক্তিকে। তিনি গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া গ্রামের মৃত মোস্তফার ছেলে। তার কাছ থেকে ১০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন জব্দ করে গোমস্তাপুর থানা পুলিশ।

প্রেস নোটের  মাধ্যমে পুলিশ  জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মাদকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা দিয়ে মাদকদ্রব্য পাচারের ঝুঁকি তুলনামূলক বেশি বলে মনে করেন স্থানীয়রা। এ প্রেক্ষাপটে জেলাজুড়ে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

গোমস্তাপুরে আম বাগান থেকে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬