ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ কমিটির প্রথম সভা ২৪ মার্চ

জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৪ মার্চ)। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে গঠিত বিশেষ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবদিন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বৈঠকে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

এর আগে গত ১২ মার্চ সংসদের অধিবেশনের প্রথম দিন ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। পরে ১৫ মার্চ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রস্তাবের ভিত্তিতে স্পিকার অধ্যাদেশগুলো কমিটির কাছে পাঠান। একই সঙ্গে আগামী ২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি জারি করা কোনো অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকেই উপস্থাপন করতে হয়। তবে অন্তর্বর্তী সরকারের সময় সংসদ কার্যকর না থাকায় এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।

এদিকে, আগামী ২৮ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সংসদে সরকারি দলের সদস্যদের করণীয় এবং সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ কমিটির প্রথম সভা ২৪ মার্চ

প্রকাশের সময়ঃ ০২:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬