ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
বিএনপি সরকারের এক মাস

শিগগিরই নতুন পরিকল্পনা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

সরকার গঠনের এক মাস পূর্ণ হতে না হতেই নতুন কিছু সুপরিকল্পিত ও সময়োপযোগী উদ্যোগ নিয়ে সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথম মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে আরও কৌশলগতভাবে এগোতে চান তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর এক মাস পার করেছে বর্তমান সরকার। সময় স্বল্প হলেও এই সময়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জনমনে আলোচনার জন্ম দিয়েছে। অনেক ক্ষেত্রে ইতিবাচক প্রত্যাশা তৈরি হলেও কিছু খাতে আরও গতি আনার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

সরকারি সূত্রে জানা যায়, অর্থনীতি পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান এবং প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করাকে সামনে রেখে নতুন দিকনির্দেশনা আসতে পারে। এসব খাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি সরকার গঠন করে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন উদ্যোগ নিতে দেখা যায় তাকে। এমনকি ছুটির দিনেও দপ্তরে কাজ করে তিনি ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ঋণ সংক্রান্ত উদ্যোগ, ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা এবং দেশের বিভিন্ন জেলায় খাল খনন কর্মসূচি শুরু করা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। সামনে আরও নতুন উদ্যোগ নেওয়া হবে, যা মানুষের কাছে দৃশ্যমান হবে।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি খাতে আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও দেশের বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের প্রাথমিক উদ্যোগগুলো ইতিবাচক হলেও সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং কর্মসংস্থান সৃষ্টি—এসব ক্ষেত্রে কার্যকর অগ্রগতি ধরে রাখতে পারলে সরকারের অর্জন আরও দৃঢ় হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, স্বল্প সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণে সরকারের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ধারা অব্যাহত রাখতে হলে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে ভারসাম্য বজায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে জ্বালানি বাজারের চাপ মোকাবিলায় সরকারের ভূমিকা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তবে ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তনের ওপর অনেক কিছু নির্ভর করবে।

সব মিলিয়ে, প্রথম মাসের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সরকার এখন নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে, যা বাস্তবায়িত হলে দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

বিএনপি সরকারের এক মাস

শিগগিরই নতুন পরিকল্পনা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০২:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬