ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনায় আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নীলফামারীগামী আন্তঃনগর ট্রেন ‘নীলসাগর এক্সপ্রেস’ বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-এর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহতদের চিকিৎসা, উদ্ধার কার্যক্রম এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে ‘নীলসাগর এক্সপ্রেস’-এর অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে বহু যাত্রী আহত হন। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজও চলছে। একই সঙ্গে আটকে পড়া যাত্রীদের বিকল্প পরিবহনে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, নিজ এলাকার এই দুর্ঘটনার সার্বিক পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ১২:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬