ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ: যুবক নিহত, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুটি লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে এবং এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সোহেল (২২)। আহত রেবা (২০) নামের এক নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশালের বাসিন্দা এবং অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টার্মিনালে একটি লঞ্চে যাত্রী ওঠানামার সময় পেছন থেকে আরেকটি লঞ্চ এসে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের মাঝখানে পড়ে গুরুতর আহত হন সোহেল ও রেবা। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়। আহত রেবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত নারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী সজীব আহমেদ জানান, অন্তঃসত্ত্বা হওয়ায় আহত নারীর চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের অবহেলা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং টার্মিনালে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ: যুবক নিহত, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১

প্রকাশের সময়ঃ ০১:৩৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬