ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলনের আহ্বান গোলাম পরওয়ারের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১২৬২ Time View

চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিডারশিপ ক্যাম্পে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, আদর্শিক নেতৃত্ব গঠন এবং বর্তমান পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনকে আরও কার্যকর ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার চট্টগ্রাম বন্দরের শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত দিনব্যাপী ‘লিডারশিপ ক্যাম্পে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে শ্রমিক আন্দোলনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগঠিতভাবে কাজ করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা ও দূরদর্শিতা বাড়াতে হবে। একই সঙ্গে শ্রমিকদের বাস্তব সমস্যা বুঝে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শ্রমিক আন্দোলনকে আদর্শিক ভিত্তির ওপর প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের এই নেতা বলেন, সততা, নিষ্ঠা, ত্যাগ ও দায়িত্বশীলতার মাধ্যমে শ্রমিকদের আস্থা অর্জন করতে হবে। অধিকার আদায়ের পাশাপাশি শ্রমিকদের নৈতিক ও আদর্শিক উন্নয়নেও কাজ করা প্রয়োজন। যোগ্য নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য জোরদার হলে আন্দোলন আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিকদের মধ্যে আদর্শের প্রচার করতে হলে দায়িত্বশীলদের নিজেদের জীবন ও কাজে তার প্রতিফলন ঘটাতে হবে। শ্রমিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তাঁদের সমস্যা, অধিকার ও প্রত্যাশা সম্পর্কে জানতে হবে। সদাচরণ, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমেই তাঁদের কাছে আদর্শ তুলে ধরা সম্ভব।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিক নেতৃত্বকে সৎ, দক্ষ, যোগ্য, ত্যাগী ও শ্রমিকবান্ধব হতে হবে। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার আহ্বানও জানান তিনি।

ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতের মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার এবং মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।

এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের শ্রম পরিদর্শক শুভংকর দত্তসহ সংশ্লিষ্ট নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলনের আহ্বান গোলাম পরওয়ারের

প্রকাশের সময়ঃ ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬