ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সংগৃহীত ছবি

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন। তিনি জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্যে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, চাঁদ দেখা সংক্রান্ত তথ্য যাচাই করতে জাতীয় চাঁদ দেখা কমিটি সন্ধ্যার আগে ও পরে দুই দফা বৈঠক করে। ইফতারের আগেই দেশের অধিকাংশ জেলা থেকে চাঁদ না দেখার তথ্য পাওয়া যায়। পরে বাকি জেলাগুলোর প্রতিবেদন পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা গেলে নির্দিষ্ট ফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার আহ্বান জানিয়েছিল।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করেই ইসলামি মাসের সূচনা ও ঈদের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী এবার দেশে এক মাস রোজা পূর্ণ করে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

প্রকাশের সময়ঃ ০২:০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬