ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস

২৫ নভেম্বর প্রকাশ হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২৭২ Time View

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ থেকে শুরু করে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে সংস্থাটি।

শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ নভেম্বর। পরদিন ৫ নভেম্বর হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে।

খসড়া তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্য দাবি, আপত্তি ও আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষকে এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আবেদনের পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তগুলো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা।

খসড়া তালিকা যাচাইয়ের আহ্বান

ইসির চিঠিতে খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকায় থাকা ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন করতে জনগণকে উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে।

এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমেও জনস্বার্থে এ বিষয়ে প্রচারের নির্দেশনা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষদের তালিকায় নারী ভোটারের নাম কিংবা নারীদের তালিকায় পুরুষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা যাচাই করতে হবে। ধর্মসংক্রান্ত তথ্যসহ অন্যান্য ভুলত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নিতে হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী

২৫ নভেম্বর প্রকাশ হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা

প্রকাশের সময়ঃ ১০:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬