ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষ: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা ঘোষণা

রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় লেভেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে নিহতদের পরিবারের জন্য এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় তিনি বলেন, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আহতদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, গুরুতর আহতদের প্রয়োজনে ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং আহতদের চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে একই স্থানে বাস ও ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন, যা এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষ: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা ঘোষণা

প্রকাশের সময়ঃ ০৬:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬