ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
লক্ষাধিক টাকাসহ যুবক গ্রেপ্তার

ঈদের রাতে কালকিনিতে জাল নোটের ছড়াছড়ি

২১শে মার্চ রাতে উপজেলার উত্তর রমজানপুর এলাকা থেকে জাল নোটস গ্রেপ্তার করা হয়।

মাদারীপুরের কালকিনি উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের রাতে বিপুল পরিমাণ জাল নোটসহ আজিজুল বেপারী (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার উত্তর রমজানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আজিজুল বেপারী একই এলাকার নাসির বেপারীর ছেলে। তার কাছ থেকে মোট ১ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল উত্তর রমজানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে আজিজুলকে তল্লাশি করা হলে তার কাছে থাকা বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কালকিনি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঈদের সময় জাল নোটের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

লক্ষাধিক টাকাসহ যুবক গ্রেপ্তার

ঈদের রাতে কালকিনিতে জাল নোটের ছড়াছড়ি

প্রকাশের সময়ঃ ০৮:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬