ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

ঈদের ছুটিতে সড়কে ৫ জেলায় প্রাণ গেল ২৬ জনের

সংগৃহীত ছবি।

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন জেলায় একের পর এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (২১ মার্চ) মধ্যরাত থেকে রবিবার (২২ মার্চ) দুপুর পর্যন্ত কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, নাটোর ও কক্সবাজারে পৃথক সাতটি দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।

🔴 কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে এবং বাসটি ট্রেনের সঙ্গে আটকে থাকে।

🔴 হবিগঞ্জে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হন। দুর্ঘটনার পর পিকআপটি পাশের পুকুরে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, একই জেলার অন্য একটি স্থানে সড়কের পাশে পানিতে ডুবে থাকা একটি পিকআপ ভ্যান থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন নারী, একটি শিশু এবং দুইজন পুরুষ রয়েছেন।

🔴 ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।
রবিবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। সড়কে যানজটের মধ্যে বেপরোয়া গতির বাস ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

🔴 নাটোরে দুই দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

নাটোরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একটিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হন।
অন্য ঘটনায়, বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে বিএসসি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী জিল্লু (২৯) নিহত হন। বিয়ের আগের দিন তার এমন মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

🔴 টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় মো. আনিস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে শাহপরীরদ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

ঈদের ছুটিতে সড়কে ৫ জেলায় প্রাণ গেল ২৬ জনের

প্রকাশের সময়ঃ ০৯:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬