ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

অক্টোবরের শেষ সপ্তাহেই মিলতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১২৮০ Time View

আগামীকাল শনিবার প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল।ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক বৈঠক হবে।

শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নিয়ে আলোচনা হবে। মূলত চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতির ওপর ভিত্তি করেই তারিখ নির্ধারণ করা হচ্ছে।

এর আগে ফল প্রকাশের সম্ভাব্য সময় ধরা হয়েছিল নভেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের (১ থেকে ১৫ নভেম্বর) মধ্যে। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত শেষ হওয়ায় সময়টা কিছুটা এগিয়ে আনা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।

এবারের এইচএসসি পরীক্ষা: এক নজরে

গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। মূল পরীক্ষা ৮ আগস্ট শেষ হলেও পূর্বাঞ্চলের বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সহজেই ফল জানতে পারবেন।

অনলাইনে: শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-তে গিয়ে ‘Result’ অপশন থেকে পরীক্ষার নাম, বছর, নিজ শিক্ষা বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে মার্কশিটসহ ফল দেখা ও ডাউনলোড করা যাবে।

এসএমএসে: যেকোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে- HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩টি ইংরেজি অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: ঢাকা বোর্ডের ক্ষেত্রে লিখুন- HSC DHA 123456 2026 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

অক্টোবরের শেষ সপ্তাহেই মিলতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

প্রকাশের সময়ঃ ০২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬