ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

গোমস্তাপুরে বিবস্ত্র করে মারধর ও হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজ চাঁপাই প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আশরাফুল হক (৫৭)-কে বিবস্ত্র করে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (২৫ মার্চ) সকালে জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় চাঁপাই প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে আশরাফুল হক অভিযোগ করেন, তিনি ক্রয়সূত্রে নিজ নামে খারিজ করা বসতভিটা ও জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু প্রতিপক্ষ সামসুল জোহা (৪৮) ওই জমি দখলের উদ্দেশ্যে শত্রুতা সৃষ্টি করে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করেন। এ নিয়ে তিনি  গোমস্তাপুর সিভিল জজ আদালতে বাটোয়ারা মামলা (নং-১৪৩/২০২৩) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

পরবর্তীতে তার স্ত্রী নাজিরা বেগম প্রতিপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট আদালতে  (৩২পি/২০২৩) নং মামলা  দায়ের করেন। এরপরও নির্যাতন বন্ধ না হওয়ায় আশরাফুল হক গোমস্তাপুর  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী  আদালতে একাধিক ধারায় (সি.আর-৭৮৯/২০২৩) মামলা করেন। এছাড়াও ২০২৪ সালের ৪ মে গোমস্তাপুর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়, যা আদালতে চলমান রয়েছে।

তিনি আরও জানান, গত ২২ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের মিনি বাজার এলাকায় রাকিবের চায়ের দোকানের সামনে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং তার কাছে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ সম্মেলনে আশরাফুল হক ও তার পরিবার অভিযোগ করেন, বারবার নির্যাতনের শিকার হলেও গোমস্তাপুর থানা পুলিশের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত সামসুল জোহার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

গোমস্তাপুরে বিবস্ত্র করে মারধর ও হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৬:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬