ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ইতিহাসচর্চায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার- তথ্যমন্ত্রী স্বপন

  • সৈয়দ নুর আহসান
  • প্রকাশের সময়ঃ ১০:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১৩৩০ Time View

গতকাল রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে ‘ফিরে দেখা সেই সময়’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং তার ধারাবাহিক চর্চায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে ইতিহাসের সঠিক মূল্যায়ন অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে ‘ফিরে দেখা সেই সময়’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অংশ হিসেবে জনগণকে আশ্বস্ত করা যায় যে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা করা হবে। তিনি উল্লেখ করেন,
“ইতিহাসের শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগোতে পারে না। আমাদের সরকার এই শিক্ষার ধারাবাহিক চর্চা অব্যাহত রাখবে।”

বিগত সরকারের আমলে ভোটারবিহীন নির্বাচন, বিরোধী নেতাদের কারাবাস এবং রাজনৈতিক দমন-পীড়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি রাজনৈতিক বিশ্লেষকদের সেই সময়ের ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যালোচনার আহ্বান জানান। তিনি বলেন,
“ফ্যাসিবাদী মনোজগতের উপাদানগুলো বুঝতে পারলে আমরা ক্ষমতায় থেকেও নিজেদের সেই প্রবণতা থেকে মুক্ত রাখতে পারব। এ ধরনের বই সমাজে ‘অ্যান্টিভাইরাসের’ মতো কাজ করবে।”

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা বইটির প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, যে সমাজ যুক্তিনির্ভর বিতর্ককে ভয় পায়, সে সমাজ স্থবির হয়ে পড়ে। তিনি তরুণ প্রজন্মকে মুক্তচিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ এবং বিতর্কচর্চায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রন্থটির প্রকাশক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বাংলাভিশনের হেড অব নিউজ আবদুল হাই সিদ্দিকী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানটি বইপ্রেমী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত আলোচনায় পরিণত হয়, যেখানে ইতিহাসচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইতিহাসচর্চায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার- তথ্যমন্ত্রী স্বপন

প্রকাশের সময়ঃ ১০:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬