ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
গুজবে কান না দেওয়ার আহ্বান

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই-তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংগৃহীত ছবি

বৈশ্বিক বাজারে চাপ থাকলেও আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জনগণকে গুজব এড়িয়ে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।

বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ‘মব’ বা জনতা কর্তৃক সহিংসতার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার এ ধরনের সংস্কৃতিকে প্রশ্রয় দেয় না। বরং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রেক্ষাপটে সরকার দায়িত্ব পালন করছে, তবে দ্রুতই পরিস্থিতি আইনের কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।

সরকারি ব্যয় কমানো এবং ভিআইপি সংস্কৃতি সীমিত করার উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সংসদ সদস্যরা ট্যাক্সমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভিআইপি প্রটোকলও কমানো হয়েছে।

মন্ত্রী জানান, সামাজিক সুরক্ষা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ৩৭ হাজারের বেশি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু এবং প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি, যাদের বড় একটি অংশ নারী হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কৃষি খাতে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ থেকে ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ২১ হাজারের বেশি কৃষকের মাঝে এই কার্ড বিতরণ শুরু হবে। এর মাধ্যমে কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা পাবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এক মাসের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

গুজবে কান না দেওয়ার আহ্বান

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই-তথ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০২:২২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬