
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার এক শোক বার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ দেশের শিক্ষা উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার কর্মময় জীবন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তথ্যমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ৭৮ বছর বয়সে দিলারা হাফিজ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দৈনিক অধিকার ডেস্ক 























