ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

গৌরনদীতে জাটকা বিরোধী অভিযানে বিপুল জব্দ, এতিমখানায় বিতরণ

দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালের গৌরনদী উপজেলায় জাটকা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে উপজেলার বিভিন্ন বাজার থেকে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও খুচরা বাজারে এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
অভিযান চলাকালে বাজারে থাকা মাছের স্তূপ তল্লাশি করে ১০ ইঞ্চির কম আকারের ইলিশ (জাটকা) শনাক্ত করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক অসাধু ব্যবসায়ী জাটকা ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত জাটকাগুলো সরকারি বিধি অনুযায়ী স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, “ইলিশের বংশবিস্তার নিশ্চিত করতে জাটকা নিধন বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা জেলে ও ব্যবসায়ীদের জাটকা ধরা, পরিবহন ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি ইলিশ সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সরকার প্রতি বছর নির্দিষ্ট সময় জাটকা আহরণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই সময় জাটকা সংরক্ষণ করতে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইলিশ সম্পদ টিকিয়ে রাখতে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অত্যন্ত জরুরি।

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

গৌরনদীতে জাটকা বিরোধী অভিযানে বিপুল জব্দ, এতিমখানায় বিতরণ

প্রকাশের সময়ঃ ০৫:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬