ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত একদল চিকিৎসকের কথা শোনেন তিনি।

বাংলাদেশ সচিবালয়ে আকস্মিক এক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের অভিযোগ ও দাবি সরাসরি শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার দুপুরে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল চিকিৎসক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানাতে সচিবালয়ে গেলে আনুষ্ঠানিকতার আগেই তারা অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। এ সময় তারা দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায্য দাবিগুলো তুলে ধরেন এবং লিখিত আবেদন তার হাতে দেন। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে শোনেন এবং আবেদন গ্রহণ করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, চিকিৎসকরা পদোন্নতি সংক্রান্ত বৈষম্য, জটিলতা এবং মানবিক সমস্যার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সবকিছু শুনে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগ করছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও পূর্ববর্তী প্রশাসনের সময় কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।

চিকিৎসকদের মতে, এর ফলে প্রশাসনে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, যেখানে অনেক ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তারা সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৮:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬