ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে জুম্মার পরে মাদকবিরোধী লিফলেট বিতরণ

গতকাল জুম্মার নামাজ শেষে বেলা ২টার দিকে সদর মডেল থানাধীন ঘোড়াষ্টান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াষ্টান্ড এলাকায় জনগণের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বেলা ২টার দিকে সদর মডেল থানাধীন ঘোড়াষ্টান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের মাঝে মাদকবিরোধী বিভিন্ন বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনগণকে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনে সকলের অংশগ্রহণ জরুরি।”

এসময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।

ডিএনসি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল মনে করছেন, নিয়মিত এমন কার্যক্রম পরিচালিত হলে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে জুম্মার পরে মাদকবিরোধী লিফলেট বিতরণ

প্রকাশের সময়ঃ ০১:৪৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬