ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ মরদেহ উদ্ধার

এ ঘটনায় নিহতরা পুরুষ না নারী সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর কদমতলী গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় বা তারা নারী না পুরুষ—তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৫:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬