ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

ময়মনসিংহে দেশীয় মদসহ একজন আটক

ময়মনসিংহের গাঙ্গিনাপাড় এলাকা থেকে জব্দ করা দেশীয় মদসহ পুলিশের অভিযানে গ্রেফতার শ্রী সন্তোষ সাহা।

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় পদ্ধতিতে তৈরি তরল মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শ্রী সন্তোষ সাহা (৪৫)।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে কোতোয়ালী মডেল থানার আওতাধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির একটি টিম এ অভিযান পরিচালনা করে। ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় আসামির কাছ থেকে ২০ লিটার স্থানীয়ভাবে তৈরি তরল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত শ্রী সন্তোষ সাহা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা এলাকার বাসিন্দা। তিনি বিসম্বর সাহার ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

ময়মনসিংহে দেশীয় মদসহ একজন আটক

প্রকাশের সময়ঃ ১১:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬