ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরা নিষিদ্ধ

১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ বন্ধ থাকবে।

ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ৫৮ দিনের এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

এদিকে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’। চাঁদপুর সদরে উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এই সময়ে প্রচার-প্রচারণার মাধ্যমে জাটকা সংরক্ষণ এবং পূর্ণবয়স্ক ইলিশ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বাড়ানো হবে।

সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ইলিশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার কাজ করছে। তিনি বলেন, জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখা, অভয়াশ্রম প্রতিষ্ঠা ও কার্যকর ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগ—এসব উদ্যোগ সমন্বিতভাবে জোরদার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরা নিষিদ্ধ

প্রকাশের সময়ঃ ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬