ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

গৌরনদীতে মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টরকী বন্দর মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদী উপজেলায় তালাবদ্ধ একটি গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় গ্যারেজ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে পান্নু প্যাদার একটি ঘর ভাড়া নিয়ে প্রায় চার বছর ধরে গ্যারেজ চালাতেন জালাল। গত কয়েকদিন ধরে গ্যারেজটি বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর কয়েকদিন পর মরদেহটি পচন ধরেছে। স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেন, জালাল কাজী সম্প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং গ্যারেজের আড়ালে নিয়মিত মাদক সেবন করতেন।

নিহতের বড় ভাই কামাল কাজী জানান, জালাল অবিবাহিত ছিলেন এবং অধিকাংশ সময় গ্যারেজেই রাতযাপন করতেন। তিনি সম্প্রতি একটি ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন। প্রায় তিন দিন আগে বাড়িতে তার সঙ্গে শেষ দেখা হয়, তখন তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে জানান তিনি।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “গ্যারেজের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয়দের মধ্যে কৌতূহল বিরাজ করছে

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

গৌরনদীতে মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০১:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬