ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় জামায়াতের গোলাম পরওয়ার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২৫২ Time View

পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের সমালোচনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি জাতীয় দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, এ আচরণ সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

শনিবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েও রাশেদ খান একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেছেন। জামায়াতের মতে, একটি জাতীয় দৈনিকের প্রতি এমন আচরণ শুধু পত্রিকাটির প্রতি অবমাননা নয়, বরং বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, একটি বহুল প্রচারিত দৈনিক ছিঁড়ে ফেলার ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। এ ধরনের আচরণ সংবাদকর্মী ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংবাদপত্র বন্ধ করে দেওয়ার আশঙ্কা তৈরি করতে পারে বলেও মন্তব্য করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে রাশেদ খানের বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তাঁর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে দলটি।

তিনি আরও বলেন, রাশেদ খান যেহেতু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তাঁর এ কর্মকাণ্ডের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত বা নির্দেশনা রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় জামায়াতের গোলাম পরওয়ার

প্রকাশের সময়ঃ ০৭:৫৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬