ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬ জন সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা- প্রধানমন্ত্রী জুতার সূত্র ধরে মিললো ছাত্রীর মরদেহ জামিন পাওয়ার পর ফেসবুকে দুই শব্দের পোস্ট, আবারও আলোচনায় পরীমনি সিঙ্গাইরে তিন ভাই হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ৮ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩১ বার পেছাল মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব প্রধানমন্ত্রী

উত্তরায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১২৫১ Time View

উত্তরার জসীমউদ্দীন রোড এলাকা (ফাইল ছবি)। এখানে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫)। ফালু মিয়া ঘটনাস্থলেই মারা যান। আর আরিফুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুর রহমানের চাচাতো ভাই মনির জানান, আরিফ পোস্তগোলার একটি পুরোনো লোহা কেনাবেচার (ভাঙারি) দোকানের কর্মচারী ছিলেন। সকালে আরিফ ও ফালু মিয়া একটি মোটরসাইকেলে যাওয়ার সময় উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মনির আরও জানান, স্থানীয়রা ফালু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং আরিফকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরিফুর রহমান পাবনার বেড়া থানার বেতবাড়িয়া গ্রামের আউয়াল মোল্লার ছেলে। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬ জন

উত্তরায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত

প্রকাশের সময়ঃ ০৩:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬