ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণের’- নিন্দা বিরোধীদলীয় নেতার

সংগৃহীত ছবি।

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলাকালে ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সংসদের মর্যাদা রক্ষায় সকল সদস্যকে শালীনতা ও শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এ মন্তব্য করেন।

তিনি বলেন, “রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্য যে ধরনের অশালীন অঙ্গভঙ্গি করেছেন, তা অত্যন্ত দুঃখজনক এবং বিবেককে নাড়া দেয়। একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।”

তিনি আরও বলেন, “সংসদের শুরুতেই আমরা একটি ইতিবাচক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। কিন্তু বারবার আহ্বান সত্ত্বেও এ ধরনের আচরণ অব্যাহত থাকায় আমি অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের সকল সদস্যকে কার্যপ্রণালী বিধি মেনে শিষ্টাচার বজায় রেখে আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদে পারস্পরিক সম্মান ও শালীনতা বজায় রাখা গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা রাজনৈতিক সংস্কৃতিকে আরও ইতিবাচক ও কার্যকর করে তুলতে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণের’- নিন্দা বিরোধীদলীয় নেতার

প্রকাশের সময়ঃ ০৮:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬