ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ মৃত্যুর খবরেই থেমে গেল বড় ভাইয়ের জীবন, পাশাপাশি চিরনিদ্রায় দুই ভাই ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতি ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয় যুবলীগ নেতার নির্দেশে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ- গ্রেপ্তার-১ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ইবির ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৪৮ Time View

রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ এবং দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানী ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিনে রাজধানীর ফার্মগেট ও মিরপুর এবং গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মোট চারটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফার্মগেটে বাসে আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাজধানীর বনশ্রী ও ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি পতিত শক্তি দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে বাস ও স্থাপনায় হামলার ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফার্মগেটে বাসে আগুন, আতঙ্কে মেট্রোরেল যাত্রীরা

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগে। ঘটনার সময় বাসটিতে চালক, সহকারী কিংবা কোনো যাত্রী ছিলেন না। ফলে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আকতার জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রের দাবি, বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটির কাছেই মেট্রোরেল স্টেশনের ডিজেলচালিত জেনারেটর ছিল। সেখানে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

বাসের আগুন থেকে সৃষ্ট ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে দ্রুত স্টেশন থেকে বেরিয়ে যান। নিরাপত্তার কারণে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট স্টেশনে যাত্রী প্রবেশ ও বের হওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সন্ধ্যা ৭টা ২ মিনিটে স্টেশনটির কার্যক্রম স্বাভাবিক হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। সকাল সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে উড়ালসড়কের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। বনানী থানার ওসি মো. সালাহউদ্দীন জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক উড়ালসড়ক থেকে ককটেলটি নিক্ষেপ করেন। সেটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।

সন্ধ্যায় ঢাকা সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ মো. ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জাবির সালেহীন দিপু ও আব্দুল্লাহ আল জোবায়ের নামে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন জানান, আটক একজনের ব্যাগে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। তবে সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক উপাদান ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ছাড়া সন্ধ্যায় মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগের দিন রোববার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথইস্ট ইউনিভার্সিটি এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

চন্দ্রায় দুটি বাসে আগুন, মানিকগঞ্জে চার বিস্ফোরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার দাঁড়িয়ে থাকা দুটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জেও প্রায় ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

আগের রাতেও দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ

সোমবারের ঘটনার আগের রাতেও দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা মোড়ে রোববার রাতে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে নগরের নিউ মার্কেট এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনাও ঘটে। মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেওয়া হয়। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বরগুনা পুলিশ লাইনসের সামনের সড়কে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজধানীতে আরও গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, রোববার রাত পৌনে ২টার দিকে রূপনগর থানার সামনে বিস্ফোরণের পর পালানোর সময় আশরাফুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সদস্য।

এ ছাড়া দারুস সালাম এলাকায় বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজন, ডিবি পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে রোববার রাত ১টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপ্লব খান নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে মঙ্গলবার সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণার খবর ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হতে পারে। তবে এসব ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময়ঃ ০১:০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬