ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে টিম-৪-এর অভিযান, রাজারামপুর-নয়াটোলায় সরানো হলো জমে থাকা পানি শরীর নয়, শোষণের বাজার ভাঙাই হোক মূল লক্ষ্য শিশুর মস্তিষ্কের বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার পদ্মায় নৌকাবাইচ ঘিরে উৎসব, বাঘায় বসছে ৫০০ দোকানের গ্রামীণ মেলা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা চার বছরে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল খাগড়াছড়ি বিজিবি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ১ হাজার ৮৬০ জন শহর পরিষ্কার রাখার সব আয়োজন থাকার পরও ময়লা জমে কেন?

‘জুলাইয়ে উৎসর্গিত রক্ত ও জীবনের স্বার্থ রক্ষায় জুলাই সনদের আইনীভিত্তি ও গণভোট দিতেই হবে’

জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণা, তফসিলের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবীতে আন্দোলনরত আটদলের যৌথ সমাবেশ আজ ১১ নভেম্বর, সোমবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আটদলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁন,জাতীয় গণতান্ত্রিক পার্টির জনাব রাশেদ প্রধানসহ আটদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন,আমাদের দাবি অল্প ও সুস্পষ্ট। যারা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেবে না তাদের জন্য ২৬ এ কোন নির্বাচন নাই। ২৬ এ নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর সেজন্য জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদে সবাই একমত। গণভোটের বিষয়েও সবাই একমত। আমরা চাই রোজার আগেই নির্বাচন হোক এবং তার আগে গণভোট হোক।

জামায়াতের আমীর বলেন, জনতা কি বলে তা কান পেতে শোনার চেষ্টা করুন। আগামীর নির্বাচনে কোন দল জিতবে না বরং জনতার জয় হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে আইনী ভিত্তি দেয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেছে। এখন গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন করবেন কোন আইনে? গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনীভিত্তি পেলেই জাতীয় নির্বাচনও আইনীভিত্তি পাবে।

পীর সাহেব চরমোনাই সতর্ক করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ভারতে পালাতে পেরেছে। নতুন করে যারা ফ্যাসিবাদী হতে চাইছেন তারা পালাবেন কোথায়? বিএনপির কথায় একই দিনে গণভোট দেয়ার পাঁয়তারা যারা করছে তাদের মতলব জনগন জানে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমাদের আর কতবার রাস্তায় আসতে হবে? আমরা শান্ত ও নম্র ভাষায় আমাদের দাবী জানিয়ে গেলাম। এরপরেও যদি সরকারের বোধদয় না হয় তাহলে এমন কর্মসূচি আসবে যে আপনারা দাবী মানতে বাধ্য হবেন।

সোমবার দুপুর দুইটায় সমাবেশ শুরু হলেও দুপুর থেকেই পল্টন ও তা আশপাশের এলাকা লোকে-লোকারন্য হয়ে যায়। নেতৃবৃন্দের বক্তব্যের পরে আছরের আগেই পীর সাহেব চরমোনাই এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

‘জুলাইয়ে উৎসর্গিত রক্ত ও জীবনের স্বার্থ রক্ষায় জুলাই সনদের আইনীভিত্তি ও গণভোট দিতেই হবে’

প্রকাশের সময়ঃ ১০:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫