ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

একই মাঠে দুই বিএনপি প্রার্থীর সমাবেশ-কুমিল্লা-৬ আসনে রাজনৈতিক উত্তেজনা

ছবি-কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে সমাবেশের জন্য পাশাপাশি স্থানে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করছে স্থানীয় বিএনপির দুই পক্ষ।

কুমিল্লা–৬ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নেতা ও মনোনয়নপ্রত্যাশী নেতার সমাবেশ একদিনে একই স্থানে আয়োজিত হওয়ায় দলটির স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। ঐতিহাসিক টাউন হল মাঠে (বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন মাঠ) পাশাপাশি দুটি স্থানে দুই পক্ষই আলাদা মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ করছে।

আসনটি কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এই আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে টাউন হল মাঠে জনসভা করার ঘোষণা দিয়েছেন। একই দিন একই মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে অপর মনোনয়নপ্রত্যাশী আমিন–উর–রশিদ (ইয়াছিন) অনুসারীরা।

দুই পক্ষই মাঠ বরাদ্দের জন্য টাউন হল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। কর্তৃপক্ষ জানায়, মনিরুল হক চৌধুরীর পক্ষ থেকে বরাদ্দের ফি জমা দেওয়া হয়েছে।

এ পরিস্থিতি নিয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেন, একই মাঠে বিএনপির দুই পক্ষের কর্মসূচি উদ্বেগ তৈরি করেছে। তিনি জানান, মনিরুলের পক্ষ আগে আবেদন করেছে, ইয়াছিনের লোকজন পরে। তবে দুই পক্ষকে সকাল ও বিকেলে কর্মসূচি ভাগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ইয়াছিনপক্ষের অনুষ্ঠান সকাল ১০টায় এবং মনিরুলের সমাবেশ দুপুর ২টায় নির্ধারিত হয়েছে।

বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঠের পূর্ব–উত্তর পাশে রফিকুল ইসলাম মুক্তমঞ্চে ইয়াছিন অনুসারীরা মঞ্চ ও প্যান্ডেল সাজাচ্ছেন। অন্যদিকে মাঠের কেন্দ্রস্থলে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে মনিরুলপক্ষ তাদের মঞ্চ প্রস্তুত করছে।

টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবির জানান, দুই পক্ষই বিএনপির হওয়ায় আলোচনা করে সমঝোতার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, তারা নির্ধারিত সময়সূচি মেনে আলাদা আলাদা কর্মসূচি পালন করবেন।

উল্লেখ্য, ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে। কুমিল্লা–৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই আমিন–উর–রশিদের অনুসারীরা টানা ১১ দিন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

একই মাঠে দুই বিএনপি প্রার্থীর সমাবেশ-কুমিল্লা-৬ আসনে রাজনৈতিক উত্তেজনা

প্রকাশের সময়ঃ ০২:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫