ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

ভেজাল গুড়ে সয়লাব বাজার, বাঘায় বিশেষ অভিযানে ৫ কারখানায় জরিমানা

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‍্যাব-৫ এর যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বেলা পৌনে ১২টা পর্যন্ত আড়ানি শাহাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ৫টি কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা, ইনারুলকে ২০ হাজার টাকা এবং মো. এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন জানান, এসব কারখানায় চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল।

এসব গুড়ে খেজুর বা আখের রসের কোনো অস্তিত্বই নেই। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরও বলেন, “ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”র‍্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বলেন, “এরা মাদকের চেয়েও খারাপ কাজ করছে। ক্ষতিকর রাসায়নিক দিয়ে গুড় তৈরি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল।” তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দ করা আলামত ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, “এখানকার ভেজাল গুড় সারাদেশে পাঠানো হতো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

ভেজাল গুড়ে সয়লাব বাজার, বাঘায় বিশেষ অভিযানে ৫ কারখানায় জরিমানা

প্রকাশের সময়ঃ ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫