ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে দোয়া

ছবি-অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ -এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধনের ফলে আইনের কয়েকটি ধারা পরিবর্তন হয়েছে, এনজিও নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর পূর্বানুমোদন লাগবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে বলেও জানানো হয়।এ ছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ -এর খসড়াও বৈঠকে উপস্থাপন করা হয়। খসড়াটি আরও পরিমার্জন করে পরবর্তী সভায় পুনরায় উত্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।সভায় প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানানো হয়, আরব আমিরাতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে আটক থাকা অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, দু-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে দোয়া

প্রকাশের সময়ঃ ০১:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫