ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহী বিভাগের ১৪টিসহ আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের এসব উপজেলায় ইউএনও হিসেবে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়।নতুন নিয়োগ পাওয়া ৭৭ উপজেলার মধ্যে ঢাকা বিভাগে ১৮, বরিশাল বিভাগে ৪, চট্টগ্রাম বিভাগে ৭, খুলনা বিভাগে ১২, রংপুর বিভাগে ১১, রাজশাহী বিভাগে ১৪, সিলেট বিভাগে ৮ এবং ময়মনসিংহ বিভাগে ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।এর আগে গত ২৬ নভেম্বর ১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগ দিয়েছিল সরকার। নতুন তালিকাসহ মোট ২৪৩ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান করতে ব্যর্থ হলে সেদিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ বা অন্য দপ্তর) থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে। কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহী বিভাগের ১৪টিসহ আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

প্রকাশের সময়ঃ ০৬:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫