ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নুরকে মন্ত্রিত্বসহ চার বিষয়ে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের সমঝোতা

বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্বাচনী আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

এ তথ্য নিশ্চিত করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নুরুল হক নুর ও রাশেদ খানের আসন নিয়ে বিএনপির সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তবে সমঝোতা হলেও গণ অধিকার পরিষদ নিজস্ব প্রতীক ট্রাকেই নির্বাচনে অংশ নেবে।

আবু হানিফ আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করলে নুরুল হক নুরকে মন্ত্রিত্ব দেওয়াসহ আরও কয়েকটি বিষয়ে আশ্বাস দিয়েছে দলটি। তিনি বলেন, ‘দুটি আসনে আমাদের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে। এর পাশাপাশি নুরুল হক নুরকে মন্ত্রিত্ব, উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে।’

তিনি আরও জানান, গণ অধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দেবে এবং দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব প্রার্থীই দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নুরকে মন্ত্রিত্বসহ চার বিষয়ে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের সমঝোতা

প্রকাশের সময়ঃ ০১:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫