ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাল প্রত্যয়নপত্রে জামিনে বেরিয়ে গেলেন মাদক কারবারি- বিএনপির কর্মী পরিচয় নিয়েও প্রশ্ন গোদাগাড়ীতে ১৪০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন বার্তা বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নির্বাচিত

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু।

নীলফামারীর ডোমারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের বুদলীরপাড় এলাকার মো. আনোয়ারের ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভুট্টাক্ষেতে স্থাপিত নেসকোর একটি বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করার সময় তার কাটতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভুট্টাক্ষেতের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে কাটা বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার উপপরিদর্শক (এসআই) সৈলেন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়েই তার মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.)

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময়ঃ ১২:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫