ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হার বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের ভরি কত, নতুন দাম জানাল বাজুস ইনিংস হার এড়াতে চাপে বাংলাদেশ, ৮ উইকেট হারিয়ে প্রয়োজন ৬৪ রান আদমজী ইপিজেডে তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ

প্রকাশ্য দিবালকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালকে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইতোমধ্যে তিনজনকে আটকও করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা আব্দুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় কয়েকজন তরুণ বিভিন্ন দিক থেকে এসে তাকে নির্বিচারে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও গুরুতর জখম হওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। ঘটনার আকস্মিকতায় এলাকাবাসীর মধ্যে ভয় ও ক্ষোভ দেখা দিয়েছে।

নিহত রিয়াদের বাবা বলেন, আমার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত। মাগরিবের পর আমাকে ফোনে জানানো হয় রিয়াদ অসুস্থ, দ্রুত হাসপাতালে যেতে হবে। আমি হাসপাতালে এসে দেখি শরীর রক্তাক্ত ও বেন্ডিজ করা। আমার ছেলেকে হত্যার বিচার চাই। আর কারো বাবার বুক যেনো ফাঁকা না হয়৷ হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি৷ তবে ধারণা করা হচ্ছে, এলাকা ভিত্তিক দ্বন্দ্বের জেরেই পূর্ব শত্রুতা থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে একজন হত্যার বিষয়টি স্বীকার করেছে। আমরা সিসি টিভির ফুটেজ দেখেই তাদের আটক করেছি। মরদেহ হস্তান্তর ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে৷

জনপ্রিয় সংবাদ

বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ

প্রকাশ্য দিবালকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময়ঃ ০৭:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫