ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত- ইসির প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি।

পাবনা জেলার দুইটি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রেখে শনিবার (১০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ এবং ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দুই আসনের নির্বাচনী কার্যক্রম আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী জানা যায়, সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৫ জানুয়ারি যে আদেশ প্রদান করেছেন, তার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনা ও আইনগত জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাবনা জেলার এই দুই আসনে ভোটগ্রহণসহ সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির এই সিদ্ধান্তে পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রার্থী, রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলেও, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত- ইসির প্রজ্ঞাপন জারি

প্রকাশের সময়ঃ ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬