ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হার বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের ভরি কত, নতুন দাম জানাল বাজুস ইনিংস হার এড়াতে চাপে বাংলাদেশ, ৮ উইকেট হারিয়ে প্রয়োজন ৬৪ রান আদমজী ইপিজেডে তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি গ্রামবাসী ও বিএনপি নেতার উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় অপেজান হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু

রোববার সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের আলী (৫৮) নামে এক বাংলাদেশি পথচারী নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের আলী সোনামসজিদ ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে আব্দুল কাদের আলী স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ভারতীয় ট্রাকটি স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে অভিযুক্ত ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৯:২১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬