ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫ পতেঙ্গায় সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

শিক্ষানবিশ ৯৬এএসপি, বিভিন্ন ইউনিটে বদলি

সংগৃহীত ছবি।

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাস মেয়াদি বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও জেলায় পদায়ন করা হয়েছে। এর আগে তারা রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (পিআরবি) ভলিউম-১ এর প্রবিধান ৭৯০ অনুযায়ী এই বাস্তব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতিও গ্রহণ করা হয়েছে।

বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে যেসব ইউনিট ও জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সংযুক্ত করা হয়েছে, তারা সেখান থেকেই নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এ ছাড়া আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

শিক্ষানবিশ ৯৬এএসপি, বিভিন্ন ইউনিটে বদলি

প্রকাশের সময়ঃ ০১:২৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬