ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বুধবার সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করার উদ্দেশ্যে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বুধবার সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর “খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা ঘোষণা করা হয়।

রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, উপ-মহাপুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ সচিব বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদকাসক্তি ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা অর্জনে কার্যকর ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আজকের তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে তুলতে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সংগীত, আবৃত্তি ও নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রকাশের সময়ঃ ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬