ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে টিম-৪-এর অভিযান, রাজারামপুর-নয়াটোলায় সরানো হলো জমে থাকা পানি শরীর নয়, শোষণের বাজার ভাঙাই হোক মূল লক্ষ্য শিশুর মস্তিষ্কের বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার পদ্মায় নৌকাবাইচ ঘিরে উৎসব, বাঘায় বসছে ৫০০ দোকানের গ্রামীণ মেলা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা চার বছরে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল খাগড়াছড়ি বিজিবি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ১ হাজার ৮৬০ জন শহর পরিষ্কার রাখার সব আয়োজন থাকার পরও ময়লা জমে কেন?

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

সংগৃহীত ছবি।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে ফেব্রুয়ারির প্রথম দিনে অমর একুশে বইমেলা শুরু করা সম্ভব না হলেও আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। নির্ধারিত সময় সামনে রেখে মেলার প্রস্তুতি এখন দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে।

সরেজমিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে দেখা গেছে, স্টল নির্মাণকাজ অনেকটাই এগিয়েছে। বাঁশের কাঠামোয় স্টলের অবয়ব স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে স্টল বিন্যাস ও বরাদ্দ চূড়ান্ত করার কাজও চলমান রয়েছে। মেলার সঙ্গে সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন এসব প্রস্তুতি কাজে।

প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবার স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে। মেলা পরিচালনা কমিটি জানিয়েছে, আবেদন প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ না হওয়ায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলা একাডেমি সূত্র জানায়, চলতি বছর এখন পর্যন্ত ৫৫৪টি প্রকাশনা ও প্রতিষ্ঠানকে ৮৫৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে স্টল ভাড়ার অর্থ পরিশোধ করতে হবে। আগের বছরের মতো এবারও বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত এলাকায় অনুষ্ঠিত হবে।

বাংলা একাডেমি অংশে এখন পর্যন্ত ৫৭টি প্রতিষ্ঠানকে ৯১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে থাকবে একটি প্যাভিলিয়ন। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৯৭টি প্রতিষ্ঠানকে ৭৬৫টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেখানে থাকবে ৩৬টি প্যাভিলিয়ন। সব মিলিয়ে এবারের বইমেলায় মোট ৩৭টি প্যাভিলিয়ন থাকছে। এ ছাড়া ৮১টি লিটল ম্যাগাজিনকেও ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা জানান, বর্তমান তালিকাটি প্রাথমিক। এখনও কিছু প্রকাশনার আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। সব আবেদন নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে প্রকাশকদের একটি অংশ রমজানের পর বইমেলা আয়োজনের দাবিতে মেলা পরিচালনা কমিটির কাছে আবেদন জানিয়েছে। তবে আয়োজকদের মতে, ঈদের পর মেলা আয়োজনের সম্ভাবনা খুবই কম। কারণ, মেলার মোট প্রস্তুতির ৩০ শতাংশের বেশি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

প্রকাশের সময়ঃ ০১:১৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬