ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন রাজশাহীর ৪০ নেতাকর্মী

নগরীর কোট বুলনপুর এলাকায় জামায়াতের একটি নির্বাচনী কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন।

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে প্রায় ৪০ জন নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোট বুলনপুর এলাকায় জামায়াতের একটি নির্বাচনী কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজপাড়া থানা বিএনপির নেতা মোহাম্মদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিকসহ সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমান, বিশাল প্রমুখ।

বিএনপি ত্যাগের কারণ ব্যাখ্যা করে মোহাম্মদ সেলিম বলেন, দলের বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর তিনি নিজেকে রাজনৈতিকভাবে একা মনে করছিলেন। পাশাপাশি দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মী–সমর্থকদের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্তে পৌঁছান। তিনি আরও বলেন, জামায়াত তাদের কর্মীদের প্রতি যত্নশীল এবং দলটির রাজনৈতিক দর্শন তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল নবাগতদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও দ্বীনি আদর্শকে সামনে রেখে রাজনীতি করাই জামায়াতের মূল লক্ষ্য। তিনি বলেন, কেউ চাইলে ইসলামী আদর্শভিত্তিক নতুন রাজনৈতিক উদ্যোগ নিতেও পারেন, তবে আদর্শচর্চা থেকে সরে না যাওয়ার আহ্বান জানান।

নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, মোহাম্মদ সেলিম দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় বিভক্তির প্রেক্ষাপটেই তিনি ও তার অনুসারীরা জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনিসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন রাজশাহীর ৪০ নেতাকর্মী

প্রকাশের সময়ঃ ০২:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬