ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন পেলে আগামীতে গঠিত সরকার হবে সম্পূর্ণভাবে জনগণের কাছে দায়বদ্ধ। দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হয়।

তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সরকারকে জনগণের কাছে জবাবদিহির মধ্যে রাখার কোনো বিকল্প নেই। জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে সমর্থন পেলে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের দায়িত্ব পালনে কতটা সফল হচ্ছে, তা নিশ্চিত করার অঙ্গীকারও করেন।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় ন্যায়ভিত্তিক নীতি অনুসরণ করা হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের

প্রকাশের সময়ঃ ০৮:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬