ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

এ্যানির গাড়ি থেকে পাওয়া ১৫ লাখ টাকা ‘বৈধ’, জানাল পুলিশ

সংগৃহীত ছবি।

লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় নির্বাচনকালীন চেকপোস্টে তল্লাশির সময় একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিচারিক ম্যাজিস্ট্রেটের নির্দেশে যাচাই-বাছাই শেষে টাকাসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার রাত ৮টার দিকে ঝুমুর গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনী একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। গাড়িটি জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল ব্যবহার করছিলেন বলে জানা যায়। গাড়ির ভেতর থেকে নগদ ১৫ লাখ টাকা পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে জানান, আটক সংক্রান্ত বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নথি উপস্থাপন ও ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, নির্বাচনি দায়িত্ব পালনকালে চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গাড়িটি আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, টাকাটি নির্বাচনি তহবিলের বৈধ অর্থ।

বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দাবি করেন, নির্বাচনি কেন্দ্রভিত্তিক ব্যয় নির্বাহের জন্য ওই অর্থ বহন করা হচ্ছিল। খরচের হিসাব ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের পর আদালত তা গ্রহণযোগ্য মনে করে ছেড়ে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে ঝুমুর এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। তল্লাশির সময় আটক গাড়ির সামনে ও পেছনে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচনি পোস্টার সাঁটানো ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠিক নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

এ্যানির গাড়ি থেকে পাওয়া ১৫ লাখ টাকা ‘বৈধ’, জানাল পুলিশ

প্রকাশের সময়ঃ ১২:২৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬