ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় পৌঁছান। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. শফিকুর রহমান।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে তারেক রহমানের।

তার আগমনকে কেন্দ্র করে জামায়াত আমিরের বাসভবনের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের ঘোষিত ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটসঙ্গীদের আরও তিনটি আসন যুক্ত হলে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২। দীর্ঘ সময় পর এমন ফলাফল দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময়ঃ ০৭:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬